জেলাস্বাস্থ্য

শিলিগুড়িতে ডেঙ্গুকে নিয়ন্ত্রন করতে প্রতিটি ওয়ার্ডেই আলাদা আলাদা করে রাখা হবে লোক, ঘোষণা ডেপুটি মেয়র রঞ্জন সরকারের

শিলিগুড়িতে ডেঙ্গুকে নিয়ন্ত্রন করতে প্রতিটি ওয়ার্ডেই আলাদা আলাদা করে রাখা হবে লোক।আজ এই খবর দিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানালেন নির্দিষ্ট লোকেদের দিয়ে কাজ করেও পাওয়া যাচ্ছে না আশানুরুপ ফল।তাই এবারে পুরসভা থেকে আলাদা আলাদা করে নিয়োগ করা হবে কর্মচারী।যারা নিজেরা ওয়ার্ড মাষ্টারের সাথে হাত মিলিয়ে কাজ করবেন।এর দায়িত্ব নেবে শিলিগুড়ির প্রতিটি বোরো।যাদের দায়িত্বে থাকবেন এই সব ব্যক্তি।তারা প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করবেন।যতদিন না পযর্ন্ত ডেঙ্গুর প্রভাব কমছে ততদিন তারা কাজ করবেন। ডেপুটি মেয়র জানান আশা করছি এতে কিছু সুরাহা হবে। আমাদের একমাত্র লক্ষ শিলিগুড়িতে ডেঙ্গুকে কমিয়ে আনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.