সম্প্রতি শেষ হলো রঙের উৎসব। যেই উৎসবে মেতে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। যার জন্য ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিভিন্ন রুটে চালু করা হয়েছে একাধিক স্পেশাল ট্রেন। পাটনা থেকে দিল্লি ফেরার জন্য চালু করা হয়েছে বাড়তি ৯টি বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেস দেশব্যাপী বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। এবার হোলির জন্য রেলে যাত্রীদের ভিড় বৃদ্ধ হয়েছে। যার জন্য চালু করা হয়েছে একাধিক স্পেশাল বুলেট। বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে বুলেটের গতি দিচ্ছে। তাই জন্য এই ট্রেনকে ভারতে বুলেট বলেও সম্বোধন করা হয়। তাই জন্য ৮ই মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত এই স্পেশাল বলে চলবে পাটনা থেকে দিল্লী পর্যন্ত। সেই দীর্ঘ যাত্রা পথে পরবে পাটুলিপুত্র, ছাপরা জংশন, সুরেমানপুর, বালিয়া, গাজিপুর সিটি, বারাণসী, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, গাজিয়াবাদ রেল স্টেশন। তবেই স্পেশাল বুলেট চালু করায় অনেকটাই সুবিধা হয়েছে যাত্রীদের।







