এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ ছিল গতকাল। ভারত বনাম বাংলাদেশ। রোহিত শর্মার দল ৬ রানে হেরে যায় শাকিব আল হাসানের দলের কাছে। ১২১ রানের ইনিংস খেলেও ভারতকে জয়ের রাস্তা এনে দিতে পারলেন না শুভমন গিল।
১১ বছর আগে শেষবার এশিয়া কাপের মঞ্চে ভারতকে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি ছিল। এই ম্যাচে ব্যাট করে ৮০ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় শাকিব আল হাসান।
বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে ২৬৫ রান টার্গেট দেয় ভারতকে। শাকিব আল হাসান ৮০ রান করে ও তৌহিদ হৃদয় ৫৪ রানের ইনিংস খেলেন। ওয়ানডে ক্রিকেটে ৬৪ তম অর্ধশত রান শাকিবের। আর ভারতের বিপক্ষে নবম হাফ সেঞ্চুরি করে শাকিব। অন্যদিকে মহম্মদ শামি গোটা এশিয়া কাপে একাদশে খেলেননি। বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু নিজের উপস্থিতির প্রমাণ দেন মহম্মদ শামি এই ম্যাচের বিনিময়ে। ৮ ওভার বল করে মাত্র ৩২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের মধ্যে কপিল দেবের পর ২য় ক্রিকেটার ও বিশ্বে ১৪ নম্বর খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০০ রান ও ২০০ টি উইকেট নিজের নামে করেন জাড্ডু (ওরফে-রবিন্দ্র জাদেজা)। পাল্টা জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে প্যাভিলিয়নের দিকে ফিরে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু তার সহযোগী হিসেবে ছিলেন শুভমন গিল সে দুর্দান্ত ভাবে শতরান করেন। ও ৮ বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। এই ম্যাচের বিনিময়ে অভিষেক হয় তিলক বর্মার। কিন্তু সে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কে এল রাহুল ও মিডিল অর্ডারে এসে ভালো রান করার সুযোগ পাননি। মাত্র ১৯ রান করে ফিরে যান তিনি। ঈশান কিষানের ইনিংসে ও ঠিক ভালো হয়নি ৫ রান করে ফিরে আসেন তিনি, শেষ দিকে কিছুটা লড়াই করেন অক্ষর পটেল কিন্তু শেষ মুহূর্তে ৬ মারতে গিয়ে বাউন্ডারি তে ধরা পড়ে যান।







