রাজনীতি

“আমাকে হিন্দুত্ব শেখাবেন না ” বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করলেন মুখ্যমন্ত্রী

বিগত ১৫ বছরের শাসনকালে কাজের রির্পোট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী , যুবশ্রী, স্বাস্থ্য সাথী সহ সমস্ত প্রকল্পের নথি প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদহের গাজোলের তৃনমূলের সভাতে মুখ্যমন্ত্রী সেইসব প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের সামনে আনেন। অন্যদিকে, ফের রাজ্যের টাকা আটকে রাখার জন্য কেন্দ্রকে কড়া ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

বিজেপিকে নিশানা করে তিনি বলেন , “আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না।” এছাড়াও এসআইআর নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে তৃনমূল সুপ্রিমো বলেন , “এটা অমিত শাহের চালাকি। ভোট ফেব্রুয়ারিতে ঘোষণা হবে। তার তিন মাস আগে থেকে এসআইআর শুরু করেছে। এসআইআর না মানলে নির্বাচন বন্ধ করে দাও আর সরকার ফেলে দাও। তা না হলে এসআইআর করে দাও। এই চালাকি করেছে। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। হ্যাংলার দল। বাংলাকে দখল করার খুব লোভ। গণতন্ত্রের মাধ্যমে করো।”

ধর্ম নিয়ে রাজনীতি করার বিষয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মালদহের তৃণমূলের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করি না। “আমাকে হিন্দুত্ব শেখাতে এসো না। আমি বলে দিলাম। আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি। তোমরা কী করেছ? তোমাদের ধর্মের মূল কথা, আসল ধর্মকে ভুলিয়ে দাও।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.