নিজস্ব সংবাদদাতা : আজকে ব্যারাকপুরের নোয়াপাড়া টাউন (ওয়ান) তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে অনভিপ্রেত ঘটনায় নিহত রাজ্যবাসীদের স্মৃতি তর্পনে মৌন মিছিল সংগঠিত হলো। আজ বিকেলে পঞ্চায়েত নির্বাচনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল করা হয়। মোমবাতি নিয়ে মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের 5নং ওয়ার্ড কাউন্সিলার শ্রীপর্না রায়। তিনি নিজে মোমবাতি নিয়ে মিছিলের নেতৃত্ব দেন।
তিনি জানান যারা মারা গেছেন তারা যেদলেরই হোক না কেন তারা সবাই মানুষ তৃণমূল কংগ্রেস বলে নয় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। আমরা একুশে জুলাইতেও নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আর সবার কাছে আবেদন রাখবো ভোট হল হোক কিন্তুু ভোটের নামে এই যে হিংসা এবং হানাহানি চলল এটা একেবারেই অনুচিত। আমরা এর বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে নির্বাচন আসলে আর কোন পরিবারের আর কোন দুশ্চিন্তা না আসে। মিছিলে যোগ দেন সাধারন মানুষও।







