রেশন দুর্নীতি মামলায় দুর্নীতি হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকার।ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতি মামলায় যে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে তার প্রায় ২ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে। গতকাল উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতার বাড়িতে তদন্ত চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। ঠিক সেই দিন রাতেই রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন বনগাঁও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে।
এই দুর্নীতির প্রতিবাদে জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় এক বিক্ষোভ মিছিল শুরু হয়। সেই মিছিলে বিক্ষোভকারীদের সঙ্গে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই বিক্ষোভ মিছিলে তাদের স্লোগান হয় “চোর ধরো, জেলে ভরো।”







