রাজনীতি

নন্দীগ্রামে ‘খাম’ কার? হাইকোর্টের রায়ে আপাতত জট কাটল, প্রতীক থাকল ঋতব্রতদের হাতেই

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্কে আপাতত ইতি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে নির্বাচন কমিশনের বরাদ্দ অনুযায়ী ‘খাম’ প্রতীকেই নন্দীগ্রামে লড়াই করতে পারবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।

মূল বিতর্কের সূত্রপাত প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে। আগে একাধিক নির্বাচনে ‘খাম’ প্রতীক ব্যবহার করেছে আইএসএফ। কিন্তু নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য সেই প্রতীক ঋতব্রত শিবিরকে বরাদ্দ করে নির্বাচন কমিশন। আইএসএফকে দেওয়া হয় ‘আলমারি’ প্রতীক। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন নওশাদ।

শুনানিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, কোনও প্রতীক কোনও রাজনৈতিক দলের স্থায়ী সম্পত্তি নয় এবং সাধারণ নির্বাচন ও উপনির্বাচনে প্রতীক বরাদ্দের নিয়ম এক নয়। শেষ পর্যন্ত কমিশনের সেই যুক্তি মেনেই মামলা খারিজ করেছে আদালত।

ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে ‘খাম’ প্রতীক নিয়ে আপাতত আর কোনও আইনি বাধা রইল না ঋতব্রত শিবিরের। অন্যদিকে, আইএসএফকে লড়তে হবে নতুন ‘আলমারি’ প্রতীক নিয়েই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.