৯২ বছর বয়সে জীবন অবসান ঘটলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের। ১৯৯১ সাল থেকে শুরু হয় তার রাজনৈতিক জীবন। এমনকি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধান মন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন তিনি।বৃহস্পতিবার রাত ৮টার সময় অসুস্থতার কারণে দিল্লির এইমসে ভর্তি হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপর ১৯৩২ সাল থেকে ২০২৪ এর জীবনযাত্রার সমাপ্তি ঘটে তার।
অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এমনকি তিনি কেমব্রিজ এবং অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেন। তারপরেই
৩৩ বছর আগে, ১৯৯১ সালে, ডঃ মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোমিত হন ডঃ মোহনমোহন সিং। সেখান থেকেই তার রাজনৈতিক জগতের যাত্রা সূচনা হয়। এরপর ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু’বার প্রধাননমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি।
১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। এছাড়াও তিনি বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের শুরুর দিকেই রাজ্যসভার সদস্য পদ থেকে অবসর নিয়েছেন। ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হওয়ার চার মাসের মধ্যে বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পিভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবার শ্বাসকষ্ট জনিত কারণে আজ সন্ধ্যেবেলায় জরুরি অবস্থায় দিল্লির এমস এ ভর্তি হয় তাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই প্রয়াণের খবর আসে। শোকোস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।







