দেশ

স্বাধীনতা উদ্দেশ্যে বুর্জ খলিফাতে জ্বলে উঠলো ভারতীয় তেরঙা, কিন্তু স্থান পেলো না পাক-পতাকা !

নিজস্ব সংবাদদাতা : বুর্জ খলিফা জুড়ে জ্বলে উঠলো ভারতীয় তেরঙা। ১৫ই আগস্ট মধ্য রাতে (স্থানীয় সময়) জন-গণ-মন সঙ্গীতের সঙ্গে ছিল ফোয়ারার খেলা। প্রতি বছরের মতো এবারও এক রোমাঞ্চকর পরিবেশের সাক্ষী ছিল দুবাইতে থাকা হাজারও হাজারও ভারতীয়রা।

তবে ঠিক একদিন আগে,অর্থাৎ ১৪ই আগস্ট ছিল পাক-স্বাধীনতা। প্রতি বছর বুর্জ খলিফাতে জ্বলজ্বল করতো পাকিস্তানের সবুজের উপর থাকা চাঁদ-তারার পতাকা।কিন্তু এবারে বুর্জ খলিফাতে সেই ভাবে উদযাপন করা হয় নি পাক স্বাধীনতা দিবস।

ভারতের মতো পাকিস্তানেও এবার ৭৭তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে কয়েকশো পাকিস্তানি জড়ো হয়েছিল বুর্জ খলিফার সামনে।কিন্তু সারা রাত বুর্জ খলিফার সামনে অপেক্ষা করেও দেখা মেলে নি পাক-পতাকার।এর পরেই রাগে ফেটে পড়েন পাকিস্তানিরা। সোশ্যাল মিডিয়াতে উগরে দেন তাদের রাগ। বলেন, এটা চূড়ান্ত অপমান!

১৯৪৭ সালে দুটো দেশ তাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ শাসকদের কাছ থেকে।তারপর থেকেই পর পর দু’দিন দুই দেশের স্বাধীনতা সূচিত হয়ে থাকে।উদযাপনও করা হয় সেইরকমভাবে। কিন্তু এবছর দুবাইতে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে বেজায় চটে রয়েছে ইসলামবাদ।কিন্তু কেন এমন হয়েছে তা এখনো জানা যায়নি।বুর্জ খলিফা এর প্রত্যুত্তর এখনো পর্যন্ত করে নি। তবে গতকাল বুর্জ খলিফার ইনস্টা পেজে পাকিস্তানের পতাকা জ্বলা ছবি পোস্ট করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.