শিশির স্নিগ্ধ বসন্তের পূন্যলয়ে, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পশ্চিমচক নিউ নেতাজী সবুজ সংঘের উদ্যোগে নীল সরস্বতী পূজো উপলক্ষে আজ সকালে আয়োজিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। হান্দোল বাস স্ট্যান্ড থেকে তিলন্তপাড়া পর্যন্ত প্রায় ৫কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় প্রায় শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহন করে। ম্যারাথন দৌড়কে ঘিরে সকাল থেকেই রাস্তার দুধারে ভীড় করে উৎসাহী মানুষজন। ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় সফল বিজয়ীরা জানায়, পড়াশুনার পাশাপাশি শরীরচর্চা মানুষের সুস্থ শরীর গঠনের পক্ষে আবশ্যক। ম্যারাথন দৌড় তারই একটা অঙ্গ। ক্লাবকর্তারা বলেন পূজোকে ঘিরে দিনভর নানান প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আগামীতে নিউ নেতাজী সবুজ সংঘ তাদের কর্মপদ্ধতি ও প্রচেষ্টার মাধ্যমে পিংলার মধ্যে একটা নজির তৈরী করতে পারবে বলে আশাবাদী তারা।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026







