খেলাধুলা

ম্যাচ জিতিয়েও বাদ!অবসরের পাঁচ বছর পর বিস্ফোরক ইরফান পাঠান

২০০৯ সালের নিউজিল্যান্ড সফরই যেন শেষ করে দিয়েছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। শ্রীলঙ্কা সফরে ভাই ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতানোর পরও বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। অবসরের পাঁচ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান।

মাত্র উনিশ বছর বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেক, দুরন্ত সুইং, ধারালো লাইন-লেংথে দ্রুতই হয়ে উঠেছিলেন তিন ফরম্যাটে ভারতের নির্ভরযোগ্য মুখ। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় এনে দেওয়ার পরও নিউজিল্যান্ড সফরে প্রথম তিন ম্যাচেই সুযোগ পাননি। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে শেষ ম্যাচেও ছিলেন বাইরে।

ইরফানের স্মৃতিচারণ, “তখন গ্যারি স্যারকে জিজ্ঞাসা করলাম, কেন আমাকে বাদ দেওয়া হয়েছে। তিনি বললেন— ‘আমার হাতে নেই!’ আমি তখনই বুঝে যাই সিদ্ধান্ত কার হাতে ছিল।” যদিও সরাসরি নাম না নিলেও স্পষ্ট ইঙ্গিত দেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে।

প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের আরেকটি যুক্তিও উল্লেখ করেছেন পাঠান—দলে একটিমাত্র অলরাউন্ডারের জায়গা, যেখানে ব্যাটিং অলরাউন্ডার ইউসুফ পাঠানকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

২০১২ সালে জাতীয় দলে ফিরে এলেও বদলে গিয়েছিল ক্রিকেটের চেহারা। ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মাদের মতো নতুন তারকারা দলে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিলেন। মাত্র ১২টি ওয়ান ডে খেলার পর ২০২০ সালে আনুষ্ঠানিক অবসর নেন ইরফান পাঠান।

এখনও পর্যন্ত তিনি সরাসরি ধোনিকে দোষারোপ করেননি, তবে তাঁর বক্তব্যে একসময়কার দলনেতার প্রভাব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.