দেশরাজনীতি

পাঞ্জাবে দোস্তি ভুলে কুস্তি! রাহুল গান্ধীর ব্যক্তিগত আক্রমণের জবাবে ‘প্রিয় জোকস’ জানতে চাইল আম আদমি পার্টি

জাতীয় স্তরে ‘ইন্ডি’ জোটের দোস্তি যাই হোক না কেন, ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শরিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টি -এর মধ্যে লড়াই এখন চরম কদর্য রূপ নিয়েছে। গত বুধবার সাঙ্গরুরের নির্বাচনী জনসভা থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা করতে গিয়ে নিজের পুরোনো অভ্যাস মতোই এক চরম বিতর্কিত মন্তব্য করে বসেন কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধী।
রাহুল গান্ধী জনসভায় দাবি করেন, লোকসভায় যখন ভগবন্ত মান তাঁর পাশে বসতেন, তখন নাকি “সকাল ১১টাতেও মুখ্যমন্ত্রীর শরীর থেকে মদের গন্ধ আসত”। তিনি আরও জ্ঞান বিলি করে বলেন, যে মুখ্যমন্ত্রী নিজে রোজ সন্ধ্যায় নেশা করেন, তিনি পাঞ্জাবের মাদক সমস্যার সমাধান করবেন কী করে!
রাহুল গান্ধীর এই মস্ত বড় ‘আবিষ্কার’ এবং ব্যক্তিগত আক্রমণ ধেয়ে আসতেই আর চুপ করে থাকেনি কেজরিওয়ালের দল। সোশ্যাল মিডিয়া ‘এক্স’ (X)-এ সরাসরি রাহুল গান্ধীকে তাঁর বহুল পরিচিত “পাপ্পু” নামেই ডেকে পাল্টা ট্রোল শুরু করেছে আপ। আপ-এর পক্ষ থেকে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়—”আপনাদের প্রিয় পাপ্পু কোট কোনটি?” এর পরেই তারা রাহুলের সেই ঐতিহাসিক ও হাসির খোরাক জোগানো পুরোনো ভিডিওর কথা মনে করিয়ে দিয়ে লেখে—”একদিক থেকে আলু ঢোকালে অন্যদিক থেকে সোনা বেরোবে”!
এদিকে আপ নেতা সৌরভ ভরদ্বাজ রাহুল গান্ধীর এই মন্তব্যকে অত্যন্ত ‘নিচ স্তরের রাজনীতি’ বলে ধুয়ে দিয়েছেন। তিনি রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, “কংগ্রেসের আসল শত্রু কে—বিজেপি নাকি অন্য বিরোধী দলগুলো?” এর সাথে তিনি আরও যোগ করেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বা গোয়ার মুখ্যমন্ত্রীদের সামনে তো রাহুল গান্ধীর এমন ব্যক্তিগত আক্রমণ করার মতো সাহস হয় না, তাহলে পাঞ্জাবে এসে কেন এই সস্তার নাটক?
রাজনৈতিক মহলের মতে, রাহুল গান্ধী পাঞ্জাবে এসে মাদক মুক্ত করার বড় বড় বুলি আওড়ালেও, আপ যেভাবে তাঁর পুরোনো ‘আলু-সোনা’ তত্ত্ব মনে করিয়ে দিয়ে তাঁকে ট্রোল করল, তাতে কংগ্রেস নেতার নির্বাচনী প্রচারের শুরুটাই বেশ হাসির খোরাকে পরিণত হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.