পুজোর উৎসব মিটতেই শুরু হলো সিনে দুনিয়ার উৎসব। রাজ্যে শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জমকালো আয়োজনে এই উৎসবের সূচনা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন টলিউডের তারকারা। সেই মঞ্চেই বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
প্রতিবছরের মত এ বছরও জাকজমকপূর্ণ আয়োজনে বৃহস্পতিবার শুরু হল ৩১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের শুভ সূচনা হলো বাংলা ক্রিকেট দুনিয়ার যুবরাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। প্রদীপ প্রজননের মাধ্যমেই এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন বাংলার দাদা তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়াও মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জী, নায়িকার ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা আরতি মুখোপাধ্যায়, অভিনেতা শত্রুঘ্ন সিনহা পরিচালক সুজয় ঘোষ, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপ্পি সহ বহু তারকা।
৩১ তম চলচ্চিত্র উৎসবের মঞ্চে বসেছিল চাঁদের হাট। এছাড়াও এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গবিভূষণ সম্মানিত হলেন দুই স্বনামধন্য তারকা। এই বিশেষ সম্মানের সম্মানিত হয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী বঙ্গ কন্যা আরতি মুখোপাধ্যায়। যার কন্ঠে গোটা বাংলা শুনেছে ৯০ দশকের বিভিন্ন আধুনিক থেকে ছায়াছবি বহু কালজয়ী গান। অন্যদিকে এই বিশেষ সম্মান হাতে উঠেছে বাংলার বিহারীবাবু অর্থাৎ শত্রুঘ্ন সিনার হাতে। বর্তমানে তিনি বিনোদন দুনিয়া থেকে দূরে রাজনৈতিক ময়দানে পরিচিতি গড়ে তুলছেন। তবে এখনো পর্যন্ত তার অভিনয়ের ছাপ রয়েছে বলিউডের একাধিক সুপারহিট সিনেমার পর্দায়। এইবার এই দুই বর্ষিয়ান তারকাকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিভূষণ সম্মানে ভূষিত করলেন। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী রইল গোটা বাংলা।







