অফবিট

রোজ খান এক টুকরো আমলকি, উপকার মিলবে ম্যাজিকের মতো

রোজ সকালে খালি পেটে একটুকরো আমলকি। ব্যস, তাতেই নীরোগ হবে শরীর। শতাব্দীপ্রাচীন এই আয়ুর্বেদিক টোটকার গুণ অনেক! সর্দি-কাশি তো দূরে থাকেই, এমনকি ব্যাকটিরিয়া সংক্রমণের হাত থেকেও বাঁচায় আমলকি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায়, এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।

১) আমলকীতে পলিফেনল থাকায় তা ক্যানসারাস কোষের বাড়বৃদ্ধিতেও বাধা দেয়।

2)  নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে। পেটের গোলযোগ ও বদহজম রুখতেও সাহায্য করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অনেকটাই।

•৩) এর ফাইবার শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সহায়ক।

৪)  মুখের আলসার বা দাঁতের ক্ষত সারাতেও এর জুড়ি নেই।

৫) আমলকীতে থাকা ক্রোমিয়াম শরীরের ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, সুগার নিয়ন্ত্রণে রাখে।

৬) বয়স্কদের জন্যও খুব উপকারী। এতে ক্যারোটিন থাকায় দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ছানি পড়া, চোখে চুলকানি বা জল পড়ার সমস্যা থেকেও রেহাই দেয়।

৭) প্রায়শই আমরা বিয়ে বা পার্টিতে প্রচুর তৈলাক্ত এবং মশলাদার খাবার খেয়ে থাকি, যার কারণে অ্যাসিডিটি, বুকজ্বালা, কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের সমস্যা শুরু হয়। সেক্ষেত্রে যাঁদের এই সমস্যা আছে, তাঁরা শুকনো আমলকী জলে ফুটিয়ে খেলে পেটের সব সমস্যা দূর হয়ে যাবে। অর্থাৎ পেট ভাল রাখতে আমলকী খাওয়া যেতে পারে।

৮) চুলের বৃদ্ধি এবং ঘন কালো করতে সাহায্য করে বলে এটি অনেক চুলের টনিকগুলিতে ব্যবহৃত হয়। চুলের শিকড়গুলিতে তাজা আমলা বা তার পেস্ট প্রয়োগ করলে চুলের বৃদ্ধি এবং রঙ উন্নত হয়।

৯) আমলাতে উপস্থিত কিছু খনিজ পদার্থ এবং ভিটামিন মাসিক ঋতুচক্রের চিকিৎসার ক্ষেত্রে যৌথভাবে উপকারী।

১০) আমলকি হাঁপানির মতো শ্বাসযন্ত্রের রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। পাচনতন্ত্রও সুস্থ রাখে। এতে উপস্থিত ভিটামিন-সি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শ্বাসতন্ত্র উভয়ের জন্যই ভালো বলে মনে করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.