এদিন উত্তরবঙ্গ সফরে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার দিনই আবার কর্মসূচি বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফলত একই দিনে তিনিও সভা করছেন শিলিগুড়ি। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর যাত্রাপথে তাঁকে কালো পতাকা দেখানোরও প্রস্তুতি নিয়েছে গেরুয়া দল। রাজনৈতিকমহল জুড়ে উত্তেজনা!
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘিরে রবিবারই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সভার দিন বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছিলেম্লন। গত সোমবার শঙ্কর মন্তব্য রাখেন, ‘খেলা বন্ধ রেখে কাঞ্চনজঙ্ঘার মাঠে সভা হলে বিক্ষোভ হবেই। আমার সঙ্গে দলের অন্যান্য বিধায়কেরাও বিক্ষোভে থাকতে পারেন।’ পাল্টা গৌতম দেবের উবাচ, ‘বিজেপি যা খুশি করুক, সেটা ওঁদের ব্যাপার। যা বলার বলেছি। স্থানীয় লিগ। মহকুমা ক্রীড়া পরিষদ নতুন করে সূচি তৈরি করছে। সব কিছুর মধ্যে যদি রাজনীতি দেখতে চায়, কিছু করার নেই।’
বিশেষভাবে উল্লেখ্য, আজ শিলিগুড়ি পৌঁছে কার্শিয়াং যাবেন মমতা। সেখানে আগামী ৭ তারিখ অবধি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে আগামী ৮ তারিখ কার্শিয়াং, ১০ তারিখ আলিপুরদুয়ারে, ১১ তারিখ বানারহাটে এবং ১২ তারিখ শিলিগুড়িতে সভা করবেন তিনি।







