রাজ্য

চন্দ্রকোনায় সাত সকালে কৃষি জমি থেকে উদ্ধার এক মহিলার গলাকাটা মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল কৃষি জমি থেকে উদ্ধার এক মহিলার গলাকাটা মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার কুয়াপুর এলাকায় একটি ধানের ক্ষেতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কুয়াপুর এবং বালা গ্রামের সংযোগকারী মাটির রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা যায় গলাকাটা ওই মহিলার দেহ। প্রতিদিনের মতোই আজ সকালে কাজের সূত্রে এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে। খবর দেয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে।

চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে ওই মহিলার নাম বা পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সাতসকালে মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.