রাজ্য

‘ভয় আছে, তা’ই এত প্রতিবাদ’, দু’হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে দিলীপ

দেশজুড়ে আলোচ্য বিষয় ‘দু হাজার টাকার নোট বাতিল’। কেন তাহলে এই নোট আনা? কেনই বা হঠাৎই তুলে নেওয়া? প্রশ্ন উঠছে একাধিক। এবার নোট বাতিল নয়, প্রধানমন্ত্রীকে ভোটে বাতিল করার জন্য লাইনে দাঁড়াতে হবে বলে কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পালটা জবাবে সামিল হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাংকে যাওয়ার ঝামেলা এড়াতে বহু মানুষই এবার ভিন্ন পন্থা অবলম্বন করছেন। কেউ ২০০০ টাকার নোট দিয়ে সোনা কিনে নিচ্ছেন, কেউ অনলাইনে খাবার কেনার সময় নগদের অপশন বেছে নিচ্ছেন।

 

এহেন আবহে দিলীপের উবাচ, ‘সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কারও কারও বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে এই টাকা। এবার সেগুলি বেরোবে’। শুধু তা’ই নয়, তৃণমূল কংগ্রেসের নানা ইস্যুতে আজ সরব হয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.