রাজ্য

জামশেদপুরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের

বৃহস্পতিবার ভোরে জামশেদপুরের মেরিন ড্রাইভ রোডে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। একটি চলন্ত গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা চার আরোহী।
মৃতদের মধ্যে ছিলেন ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং। এছাড়াও মৃত্যু হয়েছে সারথক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খান্ডেলওয়ালের।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। চারজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামশেদপুরের MGM হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তৃষা সিংয়ের মরদেহ রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.