কলকাতারাজনীতিরাজ্য

“এটা কি বাংলা না আফগানিস্তান?” কালীগঞ্জের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন অগ্নিমিত্রা

কালীগঞ্জের বোমাবাজিতে এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন—”এই রাজ্যে এখন মানুষের প্রাণের কোনও দাম নেই। শিশু মারা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী উদযাপন করছেন উল্লাসযাত্রা? এটা কি বাংলা না আফগানিস্তান?”

তিনি বলেন, “টিএমসি এখন আর রাজনৈতিক দল নয়, এটা দুষ্কৃতীদের আখড়া, আসল বোমা ফাটিয়ে উৎসব করে যারা। কালীপুজোর পটকা নয়, আসল বোমা। আর যার বলি হল এক সংখ্যালঘু পরিবারের শিশুকন্যা।”

তিনি প্রশ্ন তোলেন, “বাচ্চার মা বলছেন তাঁদের বাড়ি লক্ষ্য করেই ১৫টা বোম ফেলা হয়েছে। কারণ? তাঁরা এলাকায় সিপিএম করে! এটা কি প্রতিশোধের রাজনীতি নয়?” পুলিশকে তুলোধোনা করে বলেন, “পুলিশ এখন জেলিফিশ, শিরদাঁড়া নেই, বেঁচে দিয়েছে।”

অগ্নিমিত্রা আরও দাবি করেন, হিন্দু ভোটাররা এবার জেগে উঠছেন। “সরকার পরিবর্তনের আর মাত্র আট মাস বাকি। হিন্দুরা বিজেপির পাশে আছে। যারা ভুলে গেছেন ভাই ইলেকশন, কালীগঞ্জ তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কোন দলে কতটা নৃশংসতা রয়েছে।”

তিনি পুরুষ কমিশনেরও দাবি তোলেন, বলেন—“নারীর অধিকারের মতো পুরুষদের ক্ষেত্রেও অন্যায় হচ্ছে। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ছেলেদের। পুরুষ কমিশন দরকার।”

শেষে স্পষ্ট ভাষায় বলেন, “এই সরকার নাটকের সরকার। মুখ্যমন্ত্রীর পা ভাঙা নাটক থেকে শুরু করে এখন শিশুর মৃত্যুর পর রাজনৈতিক ছাপ ঢাকার চেষ্টা—বাঙালি কিন্তু সব দেখছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.