খেলাধুলা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগে বড় চমক! দল ছাড়লেন ভারতীয় তারকা ক্রিকেটার

শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ছয় বছর পর কলকাতায় লাল বলের ক্রিকেট ফেরায় উৎসবের আমেজ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু সিরিজ শুরুর ঠিক আগেই সামনে এল অপ্রত্যাশিত খবর—দল ছাড়লেন এক ভারতীয় তারকা ক্রিকেটার।

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের ১৫ জনের স্কোয়াডে থাকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে রিলিজ করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুধবার বিকেল পর্যন্ত তিনি ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে অংশ নিলেও, সন্ধ্যায় হঠাৎই দেশের বাইরে যাওয়ার বিমানে উঠেছেন।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারত এ দলের ওয়ান ডে সিরিজে অংশ নেবেন নীতিশ। আসন্ন একদিনের সিরিজকে মাথায় রেখেই তাঁকে টেস্ট স্কোয়াড থেকে মুক্তি দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজের শেষ টেস্ট খেলেছিলেন নীতিশ। যদিও টেস্ট একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। তাই সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রস্তুত রাখার নির্দেশই পেয়েছেন বোর্ডের তরফে।

ইডেন টেস্টের আগে নীতিশের এই বিদায় ভারতীয় ড্রেসিংরুমে খানিক চমক তৈরি করেছে বলেই মনে করছে ক্রিকেট মহল। এখন দেখার, তাঁর পরিবর্তে কাউকে নেওয়া হয় কিনা, নাকি ১৪ জন নিয়েই নামবে টিম ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.