রাজনীতিরাজ্য

হদিশ নেই , মুখ্যমন্ত্রীর নিজের বার্থ সার্টিফিকেটেরও! SIR আবহে, জন্ম সার্টিফিকেটের প্রসঙ্গ তুলে কি বললেন মমতা ?

বর্তমানে বাংলায় SIR নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। এই SIR এর ক্ষেত্রে , জন্ম সার্টিফিকেটও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । কিন্তু যারা কিছুটা পূর্ববর্তী প্রজন্মের মানুষ , যাদের অনেকেরই কাছেই জন্ম সার্টিফিকেট নেই , তারা কিভাবে নথি জমা দেবেন ! আজ সেই বিষয় নিয়েই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রসঙ্গ তুলে ধরেই বলেন , “আজ যদি আমায় কেউ বলে তুমি গ্রামের সার্টিফিকেট নিয়ে এসো মা বাবার। আমি পারব না। মিথ্যা কথা কেন বলব…আমরা জন্মেছিলাম মাটির ঘরে। তারপর এখানে বাবার কাজের জন্য চলে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ক’জনের ইন্সস্টিটিউশন ডেলিভারি হত? ক’জন কলকাতায় থাকতেন? ক’টা মেডিক্যাল কলেজ ছিল? ক’টা হাসপাতাল ছিল? গ্রামে বলা হত ধাত্রী মা। তাঁরা বাচ্চাদের জন্ম দেওয়াতো। সেই কারণে এডুকেশন সার্টিফিকেট আমাদের জন্মের শংসাপত্র। ৯৯ শতাংশ লোকের তাই। সেই কারণ, জন্মের শংসাপত্র এদিক ওদিক হয়ে যায়। কিছু করার নেই।”

উল্লেখ্য , মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন যে , “আমি আমার আত্মজীবনী বইয়ে লিখেছি, আমার দাদা আমায় বলল জানিস আমার সঙ্গে তোর ( মুখ্যমন্ত্রীর ) ছ’মাসের মাত্র বয়সের ফারাক রয়েছে। আমি বললাম এগুলো বাবা-মা করেছে। এটা করেছে বলেই তাড়াতাড়ি যাদবপুরে দাঁড়াতে পেরেছি।”

মুখ্যমন্ত্রী টেনে আনেন , অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গও । তার কথায় , “অটলজি আজ বেঁচে নেই। আমায় স্নেহ করতেন। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম যীশুর জন্মের দিনই আপনার জন্ম হয়েছিল তো? উনি বললেন না না এটা আসল না। যেটা মা-বাবা দিয়েছিল সেইটাই চলছে। আর উনি তো আমায় ৫ জানুয়ারি শুভেচ্ছা জানাতে ফোন করতেন। আমি তখন এটাই বললাম, অটলজি আমারও তাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.