অনেকের ধারণা বেশি মাত্রায় প্রোটিন শুধু আমিষ খাবারেই থাকে। আদতে কিন্তু তা নয়। হ্যাঁ এটা কোনো ভাবেই অস্বীকার করা যায় না যে মাছ, মাংস, ডিম হাই প্রোটিনের সোর্স। তবে নিরামিষ শাক-সবজি বা ফলেও প্রোটিন আছে। যেগুলো নিয়মিত গ্রহণ করলে শরীর থেকে প্রোটিনের ঘাটতি দূর হয়।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন ফলে প্রোটিনের মাত্রা বেশি।
১. পেয়ারা
ভিটামিন সি ও বিভিন্ন খনিজ উপাদান সমৃদ্ধ এই ফলে কিন্তু হাই প্রোটিনের সোর্স। ১০০ গ্রাম পেয়ারায় ২.৬ গ্রাম প্রোটিন থাকে।
২. খেজুর
স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা নিয়মিত খেজুর খান। এটা যেমন শরীরের বিভিন্ন অঙ্গের খেয়াল রাখে তেমনি শরীরে পরিমাণ মত প্রোটিনের যোগান দেয়। ১০০ গ্রাম খেজুরে ২. ৪ গ্রাম প্রোটিন থাকে।
৩. কলা
এই ফল যে শুধু আপনার শরীর থেকে প্রোটিনের ঘাটতি দুর করবে তাই নয়। এতে থাকা পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আরও অনেক উপাদান শরীর সুস্থ রাখে। এছাড়াও চুল ও ত্বকের সমস্যা দূর করে।
৪.কমলা
কমলালেবু প্রধানত শীতকালীন ফল হলেও বর্তমানে প্রায় সব মরসুমেই পাওয়া যায়। বিভিন্ন খাদ্যগুণ সম্পন্ন এই লেবু শরীরে প্রোটিনের মাত্রা বাড়িয়ে আপনাকে ফিট রাখে। তাই দুপুরে খাবার শেষে অন্তত ১ টা করে কমলালেবু খাওয়া উচিত।







