রবিবার মালদার ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের কর্মসূচি ঘিরে তীব্র রাজনৈতিক আলোড়ন! সেখানেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর মুখে শোনা গেল চরম হিংসাত্মক বক্তব্য। প্রকাশ্যে তিনি বলেন—
“বিজেপির চার বিধায়ক ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে রাস্তায় ফেলে বুকে লাথি মারা হবে।”
এখানেই থেমে থাকেননি। বিজেপি নেতৃত্বকে তুলনা করেন “পাগলা কুকুরের” সঙ্গে। মন্তব্য, “কুকুর যখন পাগল হয়ে যায় তখন তাকে গ্রামে পিটিয়ে মারা হয়, ঠিক তেমনি অবস্থা হবে এখনকার বিজেপি নেতাদেরও।”
এদিনের বক্তব্যে একাধিক বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। বক্সীর আরও দাবি—
“বিজেপি বিধায়করা এখন খাটিয়াতে শুয়ে বিশ্রাম নিচ্ছে। ওদের মালদা হাসপাতালে পাঠাতে হবে খাটিয়া সমেত!”
তৃণমূলের এই আগ্রাসী ভাষা কি রাজনৈতিক কৌশল, নাকি প্রবল চাপের বহিঃপ্রকাশ? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
রাজনীতিতে কি আরও নীচুস্তরের ভাষার ব্যবহার বাড়ছে? বিরোধীরা ইতিমধ্যেই এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছে। বিজেপি শিবিরের দাবি— “এটা সরাসরি হিংসার উসকানি, মুখ্যমন্ত্রীর উচিত তাঁর জেলা সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”







