রাজনীতি

ব্রিগেডের গীতা পাঠের মঞ্চ থেকে রাজ্যপাল বলে উঠলেন, “এক নরেন্দ্র আছেন, নরেন্দ্র আছেন, নরেন্দ্র আছেন”

রবিবার গীতা পাঠের আসরে বহু সাধুসন্তর পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস । এদিন তার মুখে শোনা গেল বাল্মীকির রামায়ণ থেকে মহাভারতের কথা। শ্রীকৃষ্ণ যুদ্ধে কিভাবে অর্জুনকে পথ দেখিয়েছিলেন। তিনি কিভাবে মর্ত্যবাসীকে জীবনের পাঠ পড়িয়েছিলেন সেই নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি জয়দ্রথের হত্যার প্রসঙ্গ নিয়ে বলেন, “সূর্য আমাদের উপরে আছে। হাতিয়ার আমাদের সঙ্গে আছে। শত্রুরাও আমাদের সামনে আছে। বাংলা ধর্মের আস্ফালনকে শেষ করার জন্যও প্রস্তুত আছে।”

এরপর যুদ্ধে জয়ী হয়ে অর্জুন আত্ম অহংকারী হয়ে পড়েছিলেন, তখন কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আসল রূপ দেখিয়েছিলেন সেকথাও বলেন রাজ্যপাল । ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যপাল আরো বলেন, “যুদ্ধ শেষ হতেই অর্জুন মহলে যায়। ঘরের সামনে গিয়ে তিনি ভাবেন আমার জন্যই যুদ্ধে জয় এসেছে। কৃষ্ণ কে! ও তো সারথি, আমার ড্রাইভার, আমার চালক। কিন্তু ওই সময় কৃষ্ণ শুধু মুখে এক চিলতে হাসি রেখে রথ থেকে নিচে নেমে যান। আর নামতে না নামতেই রথ আগুনে দাউদাউ করে জ্বলে যায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।”

তখন পার্থকে শ্রীকৃষ্ণ বলেন , “কুরক্ষেত্রের যুদ্ধে এত দৈব্যাস্ত্র রথের উপর পড়লেও রথের কিছু হয়নি কারণ আমি ওতে ছিলাম। আমার কারণেই ওটা বিস্ফোরণে ফেটে খান খান হয়ে য়ায়নি। আমি নিজে ওই রথের চালকের আসনে ছিলাম।” এরপর প্রসঙ্গতভাবে রাজ্যপাল বলেন, “ভারত নামের রথের ওই অবস্থা হচ্ছে না তার কারণ হয়তো ওতে এক নরেন্দ্র আছেন, নরেন্দ্র আছেন, নরেন্দ্র আছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.