রাজনীতিরাজ্য

রাজ্য সভার এই বিল পাসে কি যেতে চলেছে অভিজিৎ গাঙ্গুলী রাজনৈতিক পদ? জেনেনিন কারণ

রাজ্যসভায় পেশ করা বিলের জন্য চাপে পড়তে চলেছেন সদ্য নির্বাচিত লোকসভা সংসদ অভিজিৎ গাঙ্গুলী, সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুরু হতে চলা বাদল অধিবেশনে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিচারপতিদের সরাসরি রাজনীতিতে যোগদানের প্রবণতা ঠেকাবার জন্য একটি বিশেষ বিলও পেশ হওয়ার কথা রয়েছে। আর এই বিল নিয়েই ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
বাদল অধিবেশনে আলোচনার জন্য রাজ্যসভায় মোট ২৩ টি প্রাইভেট মেম্বার্স বিলের কথা শোনা যাচ্ছে। তার মধ্যে সর্বাধিক আলোচিত হতে চলেছে আরজেডি সাংসদ এ ডি সিংয়ের পেশ করতে চলা এই বিল। ‘দ্য কনস্টিটিউশন বিল ২০২৪’ অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তাদের কর্মজীবনে কোনো সাংবিধানিক পদে থাকবেন, অবসরের পর তাঁরা রাজনীতিতে কোনওভাবেই যোগ দিতে পারবেন না। এই তালিকায় একাধিক সাংবিধানিক পদের উল্লেখের পাশাপাশি রয়েছে অবসর প্রাপ্ত বিচারপতি এবং নির্বাচন কমিশনারদের পদও। তবে এই বিল পাশ করবার জন্য সংবিধানের বেশ কিছু ধারার সংশোধনও করতে হবে। যোগ করতে হবে বিশেষ কিছু ধারাও।
স্বাভাবিকভাবেই এই বিলের কথা শোনার পর বঙ্গের রাজনৈতিক মহলে যে নামটা সবার আগে আলোচিত হচ্ছে তাহলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। ২০১৮ সালের ২রা মে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গাঙ্গুলী।২০২০ সালের ৩০ শে জুলাই থেকে স্থায়ী বিচারপতির পদ পান জাস্টিস গাঙ্গুলী।

তাঁর এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার শুনানি চলেছে। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। মামলার পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজ্যের শাসক শিবির কে করা বিভিন্ন তীক্ষ্ণ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বারবার। দুর্নীতির মামলাতে অভিজিৎবাবুর একের পর এক কড়া নির্দেশ শাসক দলকে রীতিমত বিব্রতকর অবস্থায় ফেলেছিল।

রাজ্য সভায় বিল পাশ হওয়ার পর তাতে কি পরিমার্জন সংশোধন হয় সেটাও লক্ষণীয় বিষয়। এবং তাতে আগামী দিনে কি কি ক্ষেত্র কিভাবে সেটিও লক্ষণীয় বিষয়। সব থেকে বড় কথা সংসদের উভয় কক্ষেই এই বিল পাশ হতে হবে। তবে কেন্দ্রের বর্তমান শাসক দলে প্রাক্তন বিচারপতিদের যোগদানের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশের আরেক প্রাক্তন বিচারপতি রোহিত আর্যও বিজেপি শিবিরের নাম লিখিয়েছেন। ফলে কেন্দ্রের শাসক শিবিরের তরফ থেকে এই বিল নিয়ে প্রবল বিরোধিতা আশা করাই যাচ্ছে।

ফলত আগামীদিনে এই বিল আদেও পাস হবে কিনা টা নিয়ে রাজনৈতিক সমালোচক মহল অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.