শুক্রবার সন্ধ্যায়, রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের অবিবাহিত জীবন কাটিয়ে, অবশেষে গাঁটছড়া বাঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী তাঁরই দলের সদস্যা রিঙ্কু মজুমদার। বৈদিক রীতি মেনে, গোধূলি লগ্নে সম্পন্ন হল তাঁদের শুভ পরিণয়।
এই বিয়ে নিয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই চলছে জোর চর্চা। বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসা দিলীপদার এই নতুন জীবন শুরু হওয়া আনন্দের। পরিণত বয়সে, পরিণত বুদ্ধির দুই মানুষ একসঙ্গে পথ চলা শুরু করলেন। নতুন উদ্যমে, আরও বেশি করে মানুষের জন্য কাজ করবেন দিলীপদা, এই আশা রাখি।”







