দিল্লির সংসদ ভবনে ওয়াকফ আইন পাস করার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। এমনকি রাজ্যের মধ্যে বারংবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে ভাঙড়ে। এবার ফের ভাঙড়ের উত্তেজনায় ভাঙচুর চললো তৃণমূলের পার্টি অফিসগুলোতে।
গত সোমবার শোনপুর এলাকা উত্তাল হয়ে উঠেছিল ওয়াকফ আইন ভাবে নিয়ে প্রতিবাদে। সেখানে আহত হয়েছিল অনেক পুলিশ আধিকারিক। এবার ফের সপ্তাহ শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। এবার সেই প্রতিবাদের জেরে তান্ডব চালানো হল চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে। এমনকি পার্টি অফিসে ভাঙচুরের পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগের আঙ্গুল উঠেছে আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।







