দেশ

ঘর থেকে উদ্ধার কিশোরী সন্তান-সহ দম্পতির ঝুলন্ত দেহ

ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল কিশোরী সন্তান-সহ দম্পতির। এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে।

স্থানীয় সূত্রে খবর, ইস্পাত ব্যবসায়ীর ড্রাইভার হিসাবে কাজ করতেন বছর ৪৮-এর লক্ষনলাল সেন। গতকাল সন্ধ্যায় টিকরাপাড়া থানার অন্তর্গত বিএসইউপি কলোনির একটি ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বছর ৪৮-এর লক্ষনলাল সেন, বছর ৪২- এর রানু সেন এবং মেয়ে পায়েলকে।

লক্ষনলাল সেনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা তত্‍ক্ষণাত্‍ পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে রায়পুরের পুলিশ বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, দু-তিন দিন আগে এই তিনজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ”

সেই ময়নাতদন্তের রিপোর্ট দেখেই বোঝা যাবে তাদের মৃত্যু কি করে হয়েছে । ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে কেন এই পরিবারের সকলে আত্মহত্যা করল তা উঠছে নানা প্রশ্ন। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই পুরো ঘটনাটি নিয়ে রায়পুরের পুলিশ মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.