গত বছরের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এরপর গত এক মাসের উপর চরম উত্তেজনা চলছে ওপার বাংলায়। সেই উত্তেজনার আচঁ এসে পরে এপার বাংলাতেও। বৃহস্পতিবার খারিজ হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন।
নভেম্বর মাসে গ্রেফতারের পর চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করে জেলবন্দি করা হয় ইসকনের সন্ন্যাসী। তারপরে ডিসেম্বর শুরুতেই চিন্ময় কৃষ্ণের মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনও আইনজীবী পাননি তিনি। যার ফলে তাঁর জামিনের মামলাটি এক মাস পিছিয়ে যায়। এরপর ৩রা ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনও আইনজীবী না থাকায় শুনানির হয় ২রা জানুয়ারি। এবার বৃহস্পতিবার সকাল ১০:১৫ নাগাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছন সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবীর দল।
এই শুনানির জন্য আদালত চত্বর নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আরজে এবারও খারিজ করে দিল আদালত। যার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা ইস্কনের সন্ন্যাসী রাধা রমণ দাস। এমনকি আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে উঠেছে নিন্দার ঝড়।







