পরিবারের আপত্তি, বিয়ের পর নবদম্পতির আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে মিরাটের বুধনগর এলাকার বহসুমা থানার অন্তর্গত অঞ্চলে।
স্থানীয় সূত্রে খবর, হরিদ্বারের বছর ২৪ এর মণীশ চৌহান নামে এক যুবক এবং বছর ২১ এর বুধনগরের রাখি চৌহান নামে এক যুবতী পরস্পরকে ভালবাসতেন। কিন্তু দুই পরিবারের সদস্যরাই এই সম্পর্ককে মেনে নেয়নি। অথচ তাঁরা পরস্পরকে ছেড়ে থাকতে পারবেন না। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার। এমনকি দু’দিন আগেই রাখির সঙ্গে দেখা করেন মণীশ। আর তার পরই রাখির সিঁথিতে মণীশ সিঁদুর পরিয়ে মিষ্টিমুখও করান। তাদের বিয়ের পরই দু’জনেই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এরপর স্থানীয়রা নব দম্পতিকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। ময়নাতদন্তে জানা গেছে, দু’জনেরই মৃত্যু একসময়ে ঘটেছে।







