রাশিয়ার থেকে কম মূল্যে তেল সরবরাহ করার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। যা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে চাপানউতর। এবার ভারতের পাশে দাঁড়িয়ে চড়া শুরে মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করল চীন।
চলতি বছরের শুরুতেই চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে জড়িয়ে পরে। আমেরিকা চিনের উপর ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ হয়েছে। ভারত, চিন ও তুরস্ক রাশিয়ার তেল ক্রয়কারী ৩টি বৃহত্তম দেশ। যদিও চিনা পণ্যের উপর ওয়াশিংটনের ১৪৫% শুল্ক একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১২ই অগাস্ট। এরইমধ্যে শুল্ক লড়াইতে ভারতের পাশে দাঁড়িয়েছে চিন। অতিরিক্ত শুল্ক আরোপের জন্য তীব্র কটাক্ষের সুর শোনা গেছে ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং-এর গলায়। এমনকি সেখানে রীতিমত গুন্ডা হিসেবে আক্রমণ ছুড়ে দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি স্পষ্ট দাবি করেন অন্যান্য দেশকে দমন করার লক্ষ্যে শুল্ককে অস্ত্র করছে আমেরিকা। যেটা রাষ্ট্রসংঘের নিয়ম লংঘন করা সমান বলে দাবি করেন তিনি।
এপ্রসঙ্গে চিনা রাষ্ট্রদূত জু ফেইহং জানিয়েছেন, ‘এটা গুন্ডামি। এর উপযুক্ত জবাব দেওয়া উচিত। এক ইঞ্চি ছাড় দিলে, এ আরও এক মাইল এগিয়ে যাবে।’







