দেশ

‘পাকিস্তান যদি সন্ত্রাসবাদ নিয়ে বাড়াবাড়ি করে তাহলে ভারত ছেড়ে কথা বলবে না’ হুশিয়ারি রাজনাথ সিং এর

সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার প্রতিরক্ষামন্ত্রী,সাফ নির্দেশ পাকিস্তানকে। পাকিস্তান যদি একা সন্ত্রাসবাদ দমন করতে না পারে,তবে ভারত সাহায্য করতে প্রস্তুত। জানালেন প্রতিরক্ষামন্ত্রী । একইসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারিও দেন রাজনাথ সিং। তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদ নিয়ে বাড়াবাড়ি করে তাহলে ভারত ছেড়ে কথা বলবে না।
প্রতিরক্ষা মন্ত্রী সাফ করে দেন, পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদে লাগাম লাগাতে হবে সেই দেশকে। যদি একা তারা না পারে তাহলে ভারত তাদের পাশে থাকবে। সাহায্য করবে। তাঁর কথায়, ‘যদি পাকিস্তান সন্ত্রাস দমনে নিজেদের যোগ্য মনে না করে তাহলে ভারত তাদের সহযোগিতা করতে প্রস্তুত। ’সিং আরও যোগ জানান, পাকিস্তান-অধিকৃত-কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.