দেশ

মৌসুম বিভাগ হাইব্রিড পদ্ধতিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া শুরু করছে

প্রতিবছর বড় বড় ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয় ক্ষতি হয় দেশজুড়ে। এমনকি এপ্রিলের শুরু থেকেই চলছে ঝড় ঝঞ্ঝা। তবে এবার কোনো রকম বড় ঝড় এলে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয় তার জন্য নেওয়া হল পদক্ষেপ। এবার ভারতের মৌসুম বিভাগ ঘূর্ণিঝড় প্রস্তুতিতে মহড়া চালু করল।

প্রায় প্রতিবছর দেখা যায় ঘূর্ণিঝড়ের কবলে পরে ক্ষতি হয় বহু মানুষের। ঘর ছাড়া হয় প্রচুর মানুষ। পাশাপাশি দুর্যোগের মধ্যে পরে অনেকেই কাছের মানুষকে হারায়। তবে এই ক্ষতির পরিমাণ কমাতে উদ্যোগী হল ভারতের মৌসুম বিভাগ। প্রতিবছরে দুইবার এই প্রস্তুতি মহড়া চলে। ভারতের রাজধানীতে অনুষ্ঠিত হবে এই মহড়া।

এপ্রিল থেকে জুন পর্যন্ত চলবে এই মহড়া। এবার এই মহড়া চলবে হাইব্রিড পদ্ধতিতে। পাশাপাশি মহড়ার পর্যবেক্ষণের দায়িত্ব থাকছে নির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। আসন্ন যে কোন দুর্যোগে মোকাবিলা করার উদ্দেশ্যে, দিল্লিতে চলছে এই প্রস্তুতি মহড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.