দেশরাজনীতি

“বিগত ৫ হাজার বছর যাবৎ ভারত ধর্মনিরপেক্ষতার পালন করছে”, বললেন মোহন ভাগবত

বুধবার মহারাষ্ট্রে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ওই অনুষ্ঠানে এবার ধর্মনিরপেক্ষতার বাণী আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে! তিনি বলছেন প্রায় ৫ হাজার বছর ধরে ভারত ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তার মর্যাদা রক্ষা করে আসছে। আর এই মন্তব্যের পরই তৈরী হয়েছে কৌতহল।
তার বক্তব্য, গত পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে ভারত তার ধর্মনিরপেক্ষতার আদর্শ পালন করে আসছে। শুধু তাই নয় বিশ্ব ভ্রাতৃত্ববোধের ডাক দিলেন বইপ্রকাশের মঞ্চ থেকে। সমগ্র বিশ্ব একটি পরিবার বললেন তিনি।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন যে মাতৃভূমিকে সবসময় ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়।
আরএসএস প্রধান বলেন যে ভারত বৈচিত্র্যপূর্ণ দেশ। একে অপরের সাথে লড়াই না করে ভাতৃত্বপূর্ণ ভাব বজায় রাখার বার্তাও দিলেন তিনি। সেই সঙ্গে সমস্ত ভারতবাসী যে এক, তার বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য করেছেন আবেদন। ভাগবতের মতে, এটিই ভারতের অস্তিত্ব প্রকাশের একমাত্র পথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.