মহারাষ্ট্রের নাগপুরে ক্যামেরার সামনে প্রকাশ্যে প্রেমিকাকে পিটিয়ে মারল প্রেমিক। প্রকাশ্যে বান্ধবীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক। সমাজমাধ্যমে প্রেমিকাকে পিটিয়ে মারার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যায়, এক যুবক লোহার রড দিয়ে এক তরুণীকে বেধড়ক মারধর করছে।
লোহার রডের দিয়ে মারধরের সময় ওই তরুণী চিৎকার করতে থাকেন। প্রাণপনে বাঁচার চেষ্টাও করে। তবে প্রেমিকের হাত থেকে রেহাই পাননি তিনি সোসাইটির বেসমেন্টেই ওই তরুণীকে পিটিয়ে আধমরা করা হয়।
ওই তরুণীর যতক্ষণ চিৎকার করে ততক্ষণ পর্যন্ত ওই যুবককে দেখা যায় লাঠি চালাতে। লোহার রডের একের পর এক বাড়িতে যখন প্রেমিকার মৃত্যু হয় তখন ওই যুবককে দেখা যায় লাঠি ফেলে দিয়ে সেখান পলাতক হয়। নাগপুরে প্রকাশ্যে পিটিয়ে খুনের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
ভিডিওটির খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বান্ধবীকে পিটিয়ে মেরে ফেলে ওই যুবক, সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।







