২০০৭ সালে ‘তারে জামিন পার’ ছুঁয়ে গিয়েছিল দর্শকের মন। দীর্ঘ অপেক্ষার পর, সেই আবেগের রেশ ধরে ফের বড় পর্দায় আসছে আমির খানের ‘সিতারে জামিন পার’। প্রথমে ৩০ মে মুক্তির কথা থাকলেও, ছবিটি এবার সামান্য পিছিয়ে ২০ জুন মুক্তি পেতে চলেছে।
একটি মিষ্টি কমেডি ড্রামা, যা হাসি-কান্নার মিশেলে এক নতুন গল্প বলবে। বিশেষ চমক হিসেবে থাকছেন ‘তারে জামিন পার’-এর ছোট্ট ঈশান, অর্থাৎ দর্শিল সাফারি। বহু বছর পর এই ছবিতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকেও।
তবে মুক্তির দিনেই বক্স অফিসে কঠিন লড়াইয়ের মুখে পড়বে ‘সিতারে জামিন পার’। একই দিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’। জোরকদমে চলছে ছবির প্রচার। ১ মে অজয় দেবগণের ‘রেইড ২’-এর সঙ্গে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। এখন দেখার, পুরনো ম্যাজিক কতটা নতুন করে ধরা দেয় দর্শকের মনে।







