অভিনেত্রী উর্বশী রাউতেলা প্যারিস ফ্যাশন উইকের জন্য ফ্রান্সে গিয়েছিলেন, তবে পৌঁছেই বিপত্তি! ট্রাফিক আইন ভাঙ্গায় পুলিশের গুলি খেয়ে মৃত্যু হয়েছে এক কৃষ্ণাঙ্গ যুবকের, এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন কিছু ফ্রান্সবাসী।
তার জেরেই সহিংস বিক্ষোভের মধ্যে আটকা পড়েছেন অভিনেত্রী। যদিও তিনি এখন পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হননি, তবে অশান্ত শহরে নিজের ও টীমের নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তার পরিবারও তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
উর্বশী সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতি বর্ণনা করে লেখেন, তিনি তার দায়িত্ব সফলভাবে পালন করতে পেরেছেন। তিনি আরো জানান, যে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে। তিনি এবং তার টীম নিরাপদে দেশে ফেরার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।







