অফবিটবিশ্বভাইরাল

বাবা ভাঙ্গার ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য, ইসলাম ধর্ম ও বিশ্বযুদ্ধ নিয়ে জল্পনা!

বুলগেরিয়ার রহস্যময়ী দ্রষ্টা বাবা ভাঙ্গার ২০২৫ সাল নিয়ে করা কিছু ভবিষ্যৎবাণী ফের আলোচনার কেন্দ্রে। দৃষ্টিহীন হলেও তাঁর নাকি ছিল অসীম দূরদৃষ্টি, এমনটাই বিশ্বাস করেন অনেকে। ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গার করা ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে অন্যতম হল বিশ্বে ইসলাম ধর্মের বিস্তার। তিনি নাকি ইঙ্গিত দিয়েছিলেন, ২০৪৩ সালের মধ্যে ইউরোপের ৪৪টি দেশে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হবে এবং জার্মানি হতে পারে এর কেন্দ্রবিন্দু।

তবে এই ভবিষ্যদ্বাণী ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। বাবা ভাঙ্গার মতে, জার্মানিতে মুসলিম শাসনের সূচনা হলে পরিস্থিতি খারাপের দিকে মোড় নিতে পারে এবং এর ফলস্বরূপ একটি ভয়াবহ বিশ্বযুদ্ধও হতে পারে, যেখানে ভারত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলিও জড়িয়ে পড়তে পারে। যদিও বর্তমানে জার্মানিতে মুসলিমদের সংখ্যা জনসংখ্যার ৫ শতাংশ, কিন্তু তাঁদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী সত্যি হলে কী হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.