দেশরাজনীতিরাজ্য

মায়ের বিয়েতে ছেলের অনুপস্থিতি ঘিরে জল্পনা, মুখ খুললেন প্রীতম

বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ে নিয়ে যখন রাজ্য সরগরম, তখন একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল – মায়ের বিয়েতে কেন দেখা গেল না রিঙ্কুর ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমকে? স্বাভাবিকভাবেই, এই অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল নানা কৌতূহল, এমনকি দিলীপ ঘোষের প্রতি তাঁর অপছন্দ রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়।
তবে সেই জল্পনার অবসান ঘটালেন খোদ প্রীতম। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বছর পঁচিশের এই তরুণ স্পষ্ট জানালেন, মায়ের বিয়েতে তিনি খুবই খুশি এবং দিলীপ ঘোষকেও তাঁর খুব পছন্দ। একসঙ্গে ইডেনে খেলা দেখতে যাওয়ার কথাও জানান তিনি।
তাহলে কেন বিয়েতে অনুপস্থিত ছিলেন প্রীতম? তিনি জানান, মায়ের বিয়ের দিন ঠিক হওয়ার বহু আগে থেকেই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা ছিল এবং হোটেলের বুকিংও আগে থেকে করা ছিল। মায়ের নতুন জীবন শুরু করার জন্য তিনি আনন্দিত এবং মায়ের একজন সঙ্গীর প্রয়োজন ছিল বলেও মনে করেন প্রীতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.