উত্তরপ্রদেশের কানপুরে সামনে এসেছে এক হৃদয়বিদারক ঘটনা। অভিযোগ, মাত্র ১৩ এবং ৮ বছরের দুই নাবালক পাশের বাড়ির ৬ বছরের এক শিশুকন্যাকে ফাঁদে ফেলে অকথ্য কুকর্ম করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জাজমৌ থানা এলাকায়। সেদিন নির্জন মুহূর্তে শিশুটিকে একা পেয়ে দুই কিশোর ৫ টাকার চকোলেটের প্রলোভন দেখায়। এরপর তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ভয়ঙ্কর নির্যাতন চালায়।
শিশুটি চিৎকার করার চেষ্টা করলে, অভিযুক্তরা তার মুখ চেপে ধরে যাতে বাইরে কেউ আওয়াজ শুনতে না পায়। নির্যাতনের জেরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই অমানবিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত দুই নাবালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।,







