ক্রাইমরাজ্য

শরীরে রহস্যজনক দাগ, জানাজানি হতেই টাকা-গয়না নিয়ে পালাল নববধূ!

ধুমধাম করে বিয়ে করেছিলেন রাজস্থানের সীরোহির বাসিন্দা ৩৭ বছরের বকুল কুমার। নববধূ সুলোচনিকে নিয়ে বিয়ের পর বেড়াতে যান পুনেতে দাদার বাড়ি। সেখানেই ঘটনার মোড় ঘোরে।

বকুলের বৌদি লক্ষ্য করেন, সুলোচনির কোমর ও পেটে অদ্ভুত কিছু দাগ। সন্দেহ হওয়ায় তাঁকে প্রশ্ন করতে থাকেন। আত্মীয়দের চাপে পড়ে অবশেষে নববধূ নিজের গোপন সত্য স্বীকার করেন। জানা যায়, সুলোচনির আগেই বিয়ে হয়েছে এবং তাঁর একটি সন্তানও রয়েছে। এমনকি জয়পুরে তাঁর প্রেমিকের সঙ্গেও সংসার পাতার পরিকল্পনা করেছিলেন তিনি।

ঘটনার আকর্ষণীয় দিক এখানেই শেষ নয়। বিয়ের প্রস্তাব এসেছিল বকুলের দাদার পরিচিত তিন যুবক—মহেন্দ্র, কমলেশ ও কমলের কাছ থেকে। আড়াই লক্ষ টাকা পণ দেওয়ার পর আর্য সমাজ মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েতে কনের বাবা-ভাইও উপস্থিত ছিলেন।

কিন্তু সত্যি প্রকাশ্যে আসতেই নতুন নাটক। রাজস্থান ফেরার পথে ভোররাতে বডোদরা স্টেশন থেকে নগদ টাকা ও গয়না নিয়ে হঠাৎ গায়েব হয়ে যান সুলোচনি। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন বকুল।

বকুলের আইনজীবী শৈলেন্দ্র সিংহের দাবি, প্রথমে ওই তিন যুবক টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে মত বদলায়। উল্টে বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। বর্তমানে সুলোচনি, তাঁর বাবা-ভাই ও ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশের মতে, গোটা ঘটনায় বড়সড় প্রতারণা চক্র জড়িত থাকতে পারে। কতজন এভাবে প্রতারিত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.