রাজনীতিরাজ্য

বাংলা বলে কোনো ভাষাই নেই ! বিতর্কের মুখে বিজেপি নেতা অমিত মালব্য

বাংলা ভাষা ইস্যুকে কেন্দ্র করে , সরগরম রাজ্য রাজনীতি । এবার এই ইস্যুতে বিজেপি নেতা অমিত মালব্য , দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন । এদিন নিজের সমাজ মাধ্যমের পাতায় , বাংলা ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি নেতা ।

অমিত মালব্যের মতে , “দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ, ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণ ভাবে ভারতে ব্যবহার হয় না।” এরপরই বিজেপি নেতা , বাংলা ভাষাকে ‘ ভাষার তালিকা ‘ থেকেই বাদ দিয়ে দেন !

বিজেপির আইটি সেলের প্রধান অমিত ম্যালব্যের কথায় , “বাংলা বলে কোনও ভাষা নেই। বাঙালি একটি জাতির নাম নাকি কোনও ভাষা। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গে ভাষাভাষি মানুষদের কোনও যোগ নেই।”

বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির মুখেও শোনা গিয়েছিল একই সুর । শমীক ভট্টাচার্য বলেছিলেন , “দিল্লি পুলিশ একদম ঠিক শব্দের প্রয়োগ করেছে। বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর একটা পশ্চিমবঙ্গের বই পড়ুন। কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা শফিকুল ইসলাম লিখেছেন, সেটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলায় কথা বললেই সে ভারতীয় হয়ে যাবে এমনটা নয়।”

অমিত মালব্যের এই কথায় , পাল্টা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের দাবী , “বাংলা ভাষাকে শেষ করার চক্রান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারা কোন মূর্খরা বলছেন, বাংলা ভাষা বাংলাদেশি? আমরা তাদের চিহ্নিত করে মানুষের কাছে তুলে ধরতে চাই। বোঝাতে চাই ওরা বাংলা বিদ্বেষী।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.