রাজ্য

৫১ তম জুনিয়র ন্যাশনাল কাবাডিতে রানার্স আপ ওয়েস্ট বেঙ্গল

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত ৫১ তম জুনিয়র ন্যাশনাল কাবাডিতে রানার্স আপ ওয়েস্ট বেঙ্গল। চাম্পিয়ান হরিয়ানা। উল্লেখ্য সর্বশেষ ১৯৯৬ সালে ওয়েস্ট বেঙ্গল টিম পুরস্কার লাভ করে। এত বছর বাদে ২০২৫ সালের ১২ই মে ওয়েস্ট বেঙ্গল মহিলা কাবাডি টিমের রানার্স আপের পুরস্কারটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং বলিউডের বিখ্যাত অভিনেতা সুনীল শেট্টি।AKFI এর কার্যকরী সেক্রেটারি ও ওয়ার্ল্ড কবাডি অ্যাসোসিয়েশন এর ওয়ার্কিং প্রেসিডেন্ট এ উসি রেড্ডি, এবং রাজ্য সভার সাংসদ প্রফুল্ল প্যাটেল। ওয়েস্ট বেঙ্গল মহিলা টিমের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গভীর সংযোগ রয়েছে।
পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়না কাবাডি একাডেমির পরিচালনায় এন আর এইচ গ্রুপের আর্থিক সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে অর্ণব স্যারের তত্ত্বাবধানে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে এবং ময়না কলেজ মাঠে কাবাডি খেলোয়াড়রা অনুশীলন করে আসছে। এবার ময়না একাডেমির খেলোয়ার তথা ওয়েস্ট বেঙ্গল মহিলা বিভাগের ক্যাপ্টেন প্রীতি মাইতির নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল পেল রানার্স আপের পুরস্কার। ময়না কাবাডি একাডেমীর মনীষা দুয়া নামে আরো একজন ওয়েস্ট বেঙ্গল টিমে খেলতে গিয়েছিল। পুরুষ বিভাগেও ময়না কাবাডি একাডেমি থেকে রাজ্য দলের হয়ে বিশ্বজিৎ বাঁকুড়া এবং সৌম্যদীপ মাইতি নাগপুরে খেলতে গিয়েছিল ।আগামী দিনে সরকারি সহযোগিতায় কাবাডি খেলার জন্য আধুনিক পরিকাঠামো যদি গড়ে ওঠে তাহলে কাবাডি খেলোয়াড়রা আগামী দিনে আরো ভালো ফলাফল করতে পারবে। গত ১৫ই মে ২০২৫ বিকাল ৪ টায় ময়না কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি তথা পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল বেরা, এনআরএইচ গ্রুপের রাজু অধিকারী, শেখ হাফিজ আলী, শিক্ষক গৌতম সেন, কোচ অর্ণব স্যার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন জুনিয়র ন্যাশনাল কাবাডিতে ওয়েস্ট বেঙ্গল রানার্স দলের ক্যাপ্টেন প্রীতি মাইতি এবং সদস্যা মনীষা দুয়া তৎসহ পুরুষ দলের সদস্যদের ময়না কাবাডি একাডেমির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.