রাজ্য

চিকেন প্যাটিস কান্ডে নিজের দলকে কুলাঙ্গার বলে সুর চড়ালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতায় গীতাপাঠের আসরে চিকেন প্যাটিসকান্ডে সুর চড়ালেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় দলের একাংশকে ‘ কুলাঙ্গার ‘ , ‘ ক্লাস ফোরের বিদ্যা ‘ বলেও কটাক্ষ করেন তিনি। এই প্রসঙ্গে সাংসদ বলেন , “যারা এসব করে বেড়াচ্ছেন, এই সব কুলাঙ্গার।” তিনি আরো বলেন , “কুলাঙ্গার বলতেই হবে, কারণ আমি দেখলাম, যারা অভিযুক্ত, তাদের মধ্যে বিজেপির একটি অংশ রয়েছে।
একজন একটা বাক্স মাথায় করে নিয়ে যান। তাতে কিছু খাবার থাকে। যেখানে ভিড় দেখেন, তাঁরা সেখানে যান। এটা তাঁদের উপার্জনের উপায়। তাঁর মধ্যে লুকিয়ে রয়েছে ওই মানুষটার শ্রম, তার প্রতি কোনও দরদ নেই। এমনকি সেই শ্রমের প্রতি কোনও দরদ নেই। তাঁকে মারছে, বাক্সটাকে ভেঙে দিচ্ছে, তাঁর পুঁজিটাকে নষ্ট করে দিচ্ছে।” দলের মধ্যে যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ।

এদিন তিনি বলেন , “কোনও পড়াশোনা তো নেই ওদের। হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছে। কিন্তু ক্লাস ফোরের চেয়ে বিদ্যা থেকে বেশি এগিয়েছে বলে তো মনে হয় না। একজন খেটে খাওয়া মানুষকে মেরে দিচ্ছে, উপার্জনের উপায় নষ্ট করছে। যারা দরিদ্র, তাদের শোষণ করছে। ক্লাস ফোরের বিদ্যা নেই, মশা মাছি তাড়ায়, তারা এসব বলে বেড়াচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.