রাজ্য

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায় নতুন করে গাটছড়া বাঁধলেন

বাংলার বুকে অন্যতম স্বনামধন্য পরিবার বলতে উঠে আসে গঙ্গোপাধ্যায় পরিবারের নাম। চন্ডী গাঙ্গুলী নামকরা ব্যবসায়ী ছিলেন তবে এরপরে পরিবারের নাম উজ্জল করার পাশাপাশি সারা বাংলার নাম উজ্জ্বল করেছেন সৌরভ গাঙ্গুলী। এবার তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলী দ্বিতীয়বারের জন্য চার হাত এক করলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে।

বর্তমানে বাংলার দাদা বলতেই সবাই জানে সৌরভ গাঙ্গুলীর কথা হচ্ছে।‌ এবার তারই দাদা ৫৯ বছরে এসে ৪৭-এর অর্পিতার সঙ্গে ফের সাত পাকে বাঁধা পরলেন। তবে সৌরভের দাদা যাকে বিয়ে করেছেন তার আসল পরিচয় জানতে উৎসুক গোটা বাংলার মানুষ। ছত্তিশগড়ের বিলাসপুরে অর্পিতার কেমিক্যালের ব্যবসা রয়েছে। পরে অজন্তা জুতোর কোম্পানির কর্ণধার সুব্রত বণিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তিনি সেই কোম্পানির ডিরেক্টরে পদ সামলেছেন।

ঘটনাচক্রের সৌরভ গঙ্গোপাধ্যায় অজন্তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই সমস্ত সূত্রে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্কে ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি হয়। এমনকি অজন্তা কোম্পানির জুতোর বাক্স তৈরি হতো স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রিন্টিং প্রেসে। ২০২৩ সালে অর্পিতা বিবাহ বিচ্ছেদ হয়। এরপর কয়েক মাস পর ডিভোর্স হয়ে যায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। তারপর থেকে বেহালার একটি আবাসনের ফ্ল্যাটে স্নেহাশিস এবং অর্পিতা দুজনেই একসঙ্গে থাকতে শুরু করেন।

দীর্ঘ প্রেমের সম্পর্কে থাকার পর রবিবার দুজনেই কোনো রকম জালজমক ছাড়া পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিএবি সভাপতি। দক্ষিণ কলকাতার একটি নতুন ফ্ল্যাটে নতুন জীবন শুরু করবেন নব দম্পতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.