রাজ্য

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে শীঘ্রই ২৭১৫টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ২৭১৫টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য সরকার।এই নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর প্রাথমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে।

রাজ্যের ডিপ্লোমা/ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা স্কুলগুলিতে নিয়োগের অধিকার নিয়ে একটি মামলা করেছিলেন স্পেশাল এডুকেশনে।তাঁদের আইনজীবী এক্রামুল বারি বলেছিলেন,যোগ্য চাকরিপ্রার্থীরা রাজ্যের স্কুলে নিয়ম মোতাবেক নিয়োগের দাবি জানিয়েছিলেন।কিন্তু সরকার কোনোভাবেই সাহায্য না করায় তাঁরা আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় বিচারপতি রাজ্যের হলফনামা তলব করেন।রাজ্য সরকার আদালতকে হলফনামা দিয়ে জানিয়েছে, প্রথম পর্যায়ে রাজ্যের প্রাথমিক স্কুলে ২৭১৫ জন এবং মাধ্যমিক স্কুলে ২৩৮৫ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থ দফতর এবং মন্ত্রিসভার অনুমতিও মিলেছে। তার ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক স্কুলে ২৭১৫টি পদ সৃষ্টিও করা হয়েছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত সন্তোষ প্রকাশ করে যানায়,রাজ্য যেহেতু ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই নতুন করে কোনো নিয়োগের নির্দেশ দিতে নারাজ বিচারপতি।শিক্ষা পর্ষদ বোর্ডকে যা নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে,খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সেই কথামতো শূন্যপদের রোস্টার তৈরি করতে বলা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনে, যেটা খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.