সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর।
ডেবরা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষন করে খুনের ঘটনায় অভিযুক্ত দুই যুবকের ফাঁসি ও সহযোগী মহিলাকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষনা করলো মেদিনীপুর আদালত।
পিংলা থানার জামনায় ছাত্রীর বাড়ী। নিজেদের বাড়ী তৈরীর কাজের জন্য রাজমিস্ত্রী হিসেবে কাজ করেছিল, ঝাড়খন্ডের পূর্ব সিংভূমের ছোট্টু মুন্ডা, বেলদার বিকাশ মুর্মুও তেমাথানীর তপতী পাত্র। ২০২১ সালের ৩রা মে দুপুরে বাবা মায়ের সাথে ভাত খেলেও তারপর থেকে মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর পুরোনো বাড়ী থেকে অর্ধনগ্ন ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় ডেবরা কলেজের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীকে। অভিযোগ জোর করে ধর্ষন করে খুন করা হয়েছে। পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে তিন জনকে।
মৃত ছাত্রীর পরিবারের পক্ষে আইনজীবি দেবাশীষ দাস জানান সাক্ষ্য প্রমানের পর অভিযুক্ত দুজনকে ফাঁসির সাজা ও সহযোগী ওই মহিলাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত।
এই রায়ে স্বভাবত খুশি মৃতার বাড়ীর লোকজন ও প্রতিবেশী। মৃতার বাড়ীর লোক জানান আইনের প্রতি আস্থা আছে। মেয়েকে আর হয়তো ফিরে পাবো না। কিন্তু এই রায়ে মৃতার আত্মা শান্তি পাবে। এমন রায় দৃষ্টান্ত হয়ে থাকুক, যাতে এরকম ভাবে কোনো মেয়ের জীবন যেনো নষ্ট না হয়।







