বলিউডের অন্যতম অভিনেতাদের মধ্যেই নাম রয়েছে বিদ্যুৎ জামওয়ালের। তবে তিনি নিজের সিনেমা ও চরিত্র নিয়ে বেশ পছন্দসই। তাই হাতেগোনা কিছু সিনেমাই বছরে তিনি করেন। এবার হলিউডের পথ চলা শুরু করলেন নায়ক। সেখানেই ভিন্ন অবতার এ সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে তিনি অভিনেতার পাশাপাশি প্রযোজক হিসেবেও পথ চলা শুরু করেছিলেন ‘ক্র্যাক’ সিনেমার মাধ্যমে। তবে সেখানে খুব একটা সাফল্য অর্জন করতে পারেননি। যদিও সেই ক্ষতি তিনি কয়েক মাসের মধ্যেই পূরণ করে ফেলেছেন। এবার তিনি বলিউডের পর হলিউডের আত্মপ্রকাশ করতে চলেছেন। অভিনেতা খুব কম সিনেমা করলেও বেশিরভাগ সিনেমাতেই নিজের চরিত্র নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করতে দেখা যায়। এবারও তার অন্যথা হলো না। হলিউডের প্রথম সিনেমাতেই এক্কেবারে ঝড় তুললেন জনপ্রিয় তারকা।
‘স্ট্রিট ফাইটার’ সিনেমার মাধ্যমে হলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ বিদ্যুৎ জামওয়াল। সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই ভাগ করে নিলেন অভিনেতা। সেখানেই নেড়া মাথায় ও কানে দুল নিয়ে ভিন্ন চরিত্রে ধরা দিলেন তিনি। এছাড়াও এই চরিত্রে অভিনেতার মুখে প্রকাশ পেয়েছে অসম্ভব বুদ্ধিমত্তার ছাপ। সব মিলিয়ে বিদ্যুতের এই চরিত্র হলিউডের আগুন ঝরাতে চলেছে। এমনকি এই সিনেমার প্রথম জলকে অভিনেতাকে দেখা গেল মার্শাল আর্টের ভঙ্গিমায়। যেই কাজে নায়ক বরাবরই বেশ দক্ষ। শুক্রবার অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের এই ভিন্ন ধরনের সাজ সজ্জা মানুষের মনে কৌতুহল তৈরি করেছে। তাই আগামী দিনে বড় পর্দা এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছে এবার ভারতের পাশাপাশি সারা বিশ্বের মানুষ।







