বিনোদন

শ্রী পঞ্চমীতেই লাল বেনারসিতে দেবমল্যের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মধুমিতা সরকার

বসন্তের আভেজকে গায়ে মেখে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও অভিনেত্রী এর আগে একবার বিয়ে হয়েছিল তবে তা স্থায়ী হয়নি। সেই সম্পর্কের বিচ্ছেদের পর এবার ফের তিনি ছাদনা তলায় বসলেন। বাগদেবীর আরাধনার দিনে চার হাত এক করলেন অভিনেত্রী মধুমিতা।

টলিউডের ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সর্বত্র নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী। এমনকি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে নায়িকাকে। প্রথম বিয়ের সকল না হলেও এবারে দীর্ঘ সময়ের পর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিধর্মন্দ নিয়ে তার পথ চলা শুরু হয়, স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের মাধ্যমে। বহুদিন ধরে বিয়ের পোশাক ট্রায়েল দেওয়া থেকে শুরু করে নিমন্ত্রণে কার্ড বিলি করা সব নিয়ে ব্যস্ত ছিলেন নায়িকা মধুমিতা। পাশাপাশি বর-বউ দুজনকেই দেখা গিয়েছে বিভিন্ন সময় জমিয়ে আইবুড়ো ভাত খেতে। এবারে তাঁরা বসলেন বিয়ের পিঁড়িতে।

দ্বিতীয়বার বিয়ে হলেও বাঙালি বিয়ের এক্কেবারে রীতি নিয়ম মেনেই বিয়ে করছেন তারা। পাশাপাশি দুজনেই বিয়ের পিঁড়িতে বসেছেন পুরোপুরি সাবেকি সাজে। নায়িকা সেজেছেন লাল বেনারসি, সোনার গয়না ও মাথায় রয়েছে চন্দনের কলকা। এমনকি অভিনেত্রী মুখের মাধুর্য বাড়িয়েছে দেবমাল্যের সিঁথির রাঙানো সিঁদুর দিয়ে। অন্যদিকে দেবমাল্যের পরানেও ছিল লাল পাঞ্জাবি ও তসরের ধুতি। সব মিলিয়ে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তেই নতুন দাম্পত্যের জীবনে পা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য। সব মিলিয়ে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নায়িকা মধুমিতা। পাশাপাশি বিয়েতে ছিল টলিউডের তারকা সম্ভার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.