আরজিকোর কাণ্ডে গত ৯ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের শুনানি হয়। সেই শুনানির প্রতিক্রিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি সোমবারের সুপ্রিম কোর্টের শুনানি শুনেননি, তাই সে সম্পর্কে তিনি কোন প্রতিক্রিয়া দিতে পারবেন না। তবে যে ঘটনাটি ঘটেছে সে ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। সে ঘটনার স্বতঃস্ফূর্তভাবে যেন নির্যাতিতা বিচার পায় তিনি সেই আবেদন জানিয়েছেন।
তিনি এও বলেছেন যারা অরাজনৈতিকভাবে রাস্তায় নেমে বিচারের জন্য আন্দোলন করছে তাদের যেন কোন প্রকার কণ্ঠরোধ না করা হয়। এমনকি তাদের এই আন্দোলন যেন সার্থক হয়। যারা মেয়েটির জন্য মেয়েটির পাশে থেকে মেয়েটির পরিবারের পাশে থেকে আন্দোলন চালাচ্ছে তারা প্রত্যেকে সুবিচার পাক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, “আমরা জানি প্রত্যেক মামলার বেশ কিছুটা সময় লাগে। তবে আসার আগ্য এমন শাস্তি যেন হয় দৃষ্টান্তমূলক রায় যেন আসে। যা সারা পৃথিবী দেখবে এবং এমন কোন কাজ করার আগে ভাববে।”
আর জি কর ঘটনা ঘটার পর সৌরভ গঙ্গোপাধ্যায় এর একটি মন্তব্য অত্যন্ত ভাইরাল হয় এবং নেটিজেনরা তাকে কটাক্ষ করতে শুরু করে, এর পরই তিনি তার পরিবার নিয়ে সবাইকে নিয়ে পথে নামেন এবং বিচারের দাবি রাখে সেই প্রসঙ্গে তাকে অনেকবারই নেটিজেন্দের কটাকে শিকার হতে হয় সে প্রসঙ্গে তিনি বলেন তিনি সামাজিক মাধ্যমে অতটা সক্রিয় নন। তবে একটাই জিনিস তিনি চান বারবার সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব রায়দান হয় এবং সারা পৃথিবীতে এমন একটা উদাহরণ তৈরি করতে হবে। সক্রিয় আইন ব্যবস্থা গঠন করতে হবে এ ধরনের নির্যাতনের আগে মানুষ যেন দশবার ভাবে।







